পুলিশ সূত্রে খবর, রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় দীপক সিং (২৪) নামের এক তরুণ তার বন্ধু মণীশ সিংয়ের বাড়িতে নিমন্ত্রণে যান। ইউটিউবে তার চ্যানেল নতুন মাইলফলক গড়েছে বলে পার্টির আয়োজন করেন মণীশ। সেই পার্টিতে উপস্থিত ছিলেন দীপকের অন্যান্য বন্ধুও। অনুষ্ঠান চলাকালীন বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব হয় দীপকের। অতিরিক্ত মদ্যপানের কারণে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। সেই মুহূর্তে মাথায় আঘাত লাগে দীপকের।
পুলিশ সূত্রে খবর, হাতাহাতির পর পার্টি ছেড়ে বেরিয়ে নিজের বাড়ি চলে যান দীপক। বাড়ি ফেরার দুই থেকে তিন ঘণ্টা পর হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে দীপককে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে স্বাস্থ্যপরীক্ষা করে জানা যায়, তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছে। ওই হাসপাতালেই মারা যান তিনি।
.png)
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত হওয়ার পর দীপকের দেহ শেষকৃত্যের জন্য তার পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার