ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ের মঞ্চ ভেঙে ২৫ ফুট নিচে পড়লেন বর-কনেসহ অতিথিরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪৮, ২৮ জানুয়ারি ২০২৪
বিয়ের মঞ্চ ভেঙে ২৫ ফুট নিচে পড়লেন বর-কনেসহ অতিথিরা
বর পাওলো মুগনানি ও কনে ভ্যালেরি ইয়াবরা - ফাইল ছবি

ইতালিতে একটি বিয়ের অনুষ্ঠানের মঞ্চ ভেঙে ২৫ ফুট নিচে পড়ে গুরতর আহত হয়েছেন বর-কনে ও ৩০ জনেরও বেশি অতিথি। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, গত ১৩ জানুয়ারি ইতালির তাস্কানি অঞ্চলের পিস্তোইয়া শহরে এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে জানানো হয়, পিস্তোইয়ার একটি কনভেনশন বর পাওলো মুগনাইনি ও তার ইতালিয়ান বংশোদ্ভুত আমেরিকান কনে ভ্যালেরি ইবাররার বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১৫০ জন অতিথি। বিয়েতে আসা অতিথি ও বর-কনে সেখানকার ডান্স ফ্লোরে আনন্দ-উল্লাস করছিলেন। হঠাৎ করে সেই মঞ্চের একটি অংশ ভেঙে পড়ে। এরপর বর ও কনেসহ ওই অতিথিরা ২৫ ফুট নিচে পড়ে যান।

Advertisement

মঞ্চ ভেঙে পড়ে অতিথিরা একজন আরেকজনের পড়েন। আহতদের তখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিয়ের আয়োজন শেষে বাড়িতে যাওয়ার কথা থাকলেও— নিজেদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিনটি হাসপাতালে কাটিয়েছেন এই নবদম্পতি।

পাওলো মুগনানি নামের ওই বর স্থানীয় এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হঠাৎ করেই তাদের মঞ্চটি ভেঙে পড়ে। তাৎক্ষণিকভাবে তারা কিছুই বুঝে ওঠতে পারেননি। পরবর্তীতে দেখতে পান তারা একে অপরের উপর পড়ে আছেন।

আমেরিকান-ইতালিয়ান কনে ভ্যালেরি ইয়াবরাকে প্রাথমিক অবস্থায় খুঁজে পাচ্ছিলেন না বর পাওলো মুগনানি। ওই সময় তিনি ভয় পেয়ে যান।

যারা নিচে পড়ে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকের হাড়গোড় ভেঙে গেছে। আহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও ছিলেন। তবে পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেছে, তিনি ও তার অনাগত সন্তান দুইজনের বড় কোনো ক্ষতি হয়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!