ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪০, ২৫ জানুয়ারি ২০২৪
সন্তান চাওয়ায় স্বামীকে ডিভোর্স দিলেন অভিনেত্রী
ফাইল ছবি

সোফিয়া ভারগারা। কলম্বিয়ার জনপ্রিয় অভিনেত্রী তিনি। শুধু যে অভিনয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রেখেছেন তা নয়, সোফিয়া একাধারে মডেল, কমেডিয়ান ও টেলিভিশন উপস্থাপকও। নিজের থেকে চার বছরের ছোট মার্কিন অভিনেতা জো ম্যাঙ্গানিলোর সঙ্গে ঘর বেঁধেছিলেন ৫১ বছর বয়সী এই অভিনেত্রী। তবে গেল বছরের জুলাইতে ৮ বছরের সংসার জীবনের ইতি টানেন তারা।

তবে তাদের বিচ্ছেদ হওয়া ঘটনা নেহাতিই তুচ্ছ বলে মনে করছে নেটাগরিকরা। জানা গেছে, সন্তান চাওয়ায় নাকি স্বামীকে ডিভোর্স দিয়েছেন সোফিয়া। সম্প্রতি স্প্যানিশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এমনটাই জানালেন অভিনেত্রী।

বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করে সোফিয়া বলেন, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে কারণ আমার স্বামীর বয়স এখনো কম। সে সন্তান চায়। কিন্তু বৃদ্ধ বয়সে আমি মা হতে চাই না। আমি মনে করি, এখন সন্তান নেওয়ার সময় নয়। এ বয়সে যারা সন্তান নেন, তাদের আমি সম্মান করি। কিন্তু এটি আমার জন্য নয়।

জানা গেছে, ম্যাঙ্গানিলোর সঙ্গে এটা সোফিয়ার দ্বিতীয় বিয়ে। তিনি ১৯৯১ সালে প্রথম বিয়ে করেছিলেন জো গঞ্জালেজকে। কিন্তু ১৯৯৩ সালে ভেঙে যায় সোফিয়ার সেই সংসার। আর এই সংসারে মানোলো গঞ্জালেজ ভারগারা নামে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

ছেলের কথা উল্লেখ করে সোফিয়া বলেন, ১৯ বছর বয়সে আমি মা হয়েছি। আমার ছেলের বয়স এখন ৩২ বছর। মা নয়, আমি এখন দাদি হওয়ার জন্য প্রস্তুত। সুতরাং যদি কেউ ভালোবাসতে চায় তবে তাকে তার সন্তান নিয়ে আসতে হবে। আমার ঋতুস্রাব এখন প্রায় বন্ধ হয়ে গেছে। এটি স্বাভাবিক একটি প্রক্রিয়া।

এখন ছেলের সন্তানের সঙ্গে কিছু সময় কাটাতে চান উল্লেখ করে অভিনেত্রী বলেন, আমার ছেলে যখন বাবা হবে, তখন তার সন্তান আমার কাছে নিয়ে আসব। একটা সময় পর ছেলের কাছে তার সন্তানকে ফিরিয়ে দেব। এরপর আমার জীবন চালিয়ে যাব। আমাকে এটাই করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!