ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাসপাতালে ভর্তি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৩, ২৮ জানুয়ারি ২০২৪
হাসপাতালে ভর্তি ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস - ফাইল ছবি

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে প্রস্টেটের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৬ জানুয়ারি) বাকিংহাম প্যালেস এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানায়, লন্ডন ক্লিনিক প্রাইভেট হাসপাতালে তাকে এই চিকিৎসা দেওয়া হচ্ছে। এই হাসপাতালেই গত সপ্তাহে অস্ত্রোপচার করিয়েছিলেন চার্লসের পুত্রবধূ প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিন।

Advertisement

ধারণা করা হচ্ছে, শুক্রবার নিজের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির আগে পুত্রবধূকে দেখতে গিয়েছিলেন রাজা চার্লস। তিনি অন্তত একরাত হাসপাতালে থাকবেন বলে মনে করা হচ্ছে।

রাজা চার্লস হাসপাতালে যাওয়ার সময় রানি ক্যামিলাকেও তার সঙ্গে দেখা গেছে। ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা সাধারণত অসুস্থতার বিস্তারিত তথ্য প্রকাশ করে না। কিন্তু রাজা তৃতীয় চার্লস পুরুষদেরকে তাদের প্রোস্টেট পরীক্ষা করার বার্তা দিতে নিজের স্বাস্থ্য সমস্যা জনসমক্ষে প্রকাশ করেছেন।

তার অসুস্থতার কথা প্রকাশ্যে আসার পর দেশের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর ওয়েবসাইটে বর্ধিত প্রোস্টেট নিয়ে সার্চ বেড়ে যেতে দেখা গেছে।

বাকিংহাম প্রাসাদ এক বিবৃতিতে বলেছে, রাজা একথা জানতে পেরে খুশি হয়েছেন যে, তার রোগ ধরা পড়ার পর, সেটি মানুষের স্বাস্থ্য সচেতনতায় ইতিবাচক প্রভাব ফেলছে।

তাকে যারা শুভকামনা পাঠিয়েছেন তাদেরকে ধন্যবাদও দিয়েছেন চার্লস।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!