ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫৪, ২২ জানুয়ারি ২০২৪
গাজায় আরো দুই ইসরায়েলি সেনা নিহত
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে আরো দুই ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। ইসলামিক জিহাদের সাথে লড়াইয়ে তারা প্রাণ হারায় বলে দাবি সংগঠনটির।

সোমবার (২২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা

প্রতিবেদনে বলা হয়, গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থী শিবির এলাকায় হয় সংঘাত। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের যোদ্ধাদের সাথে তীব্র লড়াই হয় ইহুদি সেনাদের। স্নাইপারদের ছোঁড়া গুলিতে মারা যায় দুই সেনা।

Advertisement

একদিন আগে গাজায় আরো এক ইসরায়েলি সেনার মৃত্যুর তথ্য জানায় দেশটির প্রতিরক্ষা বাহিনী। উপত্যকায় স্থল অভিযান শুরুর পর এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯৫ ইসরায়েলি সেনার। সাড়ে তিন মাসের অভিযানে নিহত সেনার সংখ্যা চারশ’র বেশি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!