রোববার (২১ জানুয়ারি) উত্তর বাদাখশান প্রদেশে এ দুর্ঘটনাটি ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রুশ বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনটিতে জানানো হয়, ফরাসি কোম্পানি ডাসল্ট এভিয়েশনের তৈরি ফ্যালকন-১০ মডেলের বিমানটিতে ছয়জন যাত্রী ছিলেন। চার্টার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা এ বিমানটির ভারত থেকে আফগানিস্তান-উজবেকিস্তান হয়ে রাশিয়ার মস্কোতে অবতরণের কথা ছিলো।
.png)
উত্তর বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি দফতরের কর্মকর্তা জাবিহুল্লাহ আমিরি বলেন, কুরান-ওয়া-মুঞ্জান জেলার তোপখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে ও উদ্ধার তৎপরতার জন্য সেখানে একটি দল পাঠানো হয়েছে।