ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কুয়াশায় আটকা বিমান, বিরক্ত হয়ে রানওয়েতে বসে খাবার খেলেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০২, ১৬ জানুয়ারি ২০২৪
কুয়াশায় আটকা বিমান, বিরক্ত হয়ে রানওয়েতে বসে খাবার খেলেন যাত্রীরা
ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নির্ধারিত সময়ের প্রায় ৯ ঘণ্টা পর গোয়া বিমানবন্দর থেকে গন্তব্যের উদ্দেশে উড়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় ইন্ডিগোর দিল্লিগামী একটি বিমান। পরে বিমানটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে।

এতে যাত্রীরা পড়েন ভোগান্তিতে। জরুরি অবতরণের পর বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের নেমে আসার অনুরোধ করলেও তারা নামতে অস্বীকার করেন। শেষে দেখা যায় বিরক্ত হয়ে রানওয়েতে বসে পড়েই রাতের খাবার খান যাত্রীরা।

মাঝ আকাশে বিস্ফোরণের আওয়াজ, এয়ার ইন্ডিয়ার প্লেনের জরুরি অবতরণ

Advertisement

রোববার দুপুর ২টা ২৫ মিনিটে মুম্বাইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল ইন্ডিগোর বিমানটির। কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য বিমানটি রাত ১১টা ৪০ মিনিটে গোয়া বিমানবন্দর ছাড়ে। কিন্তু মাঝআকাশেই পথ বদলে সেটি মুম্বাই বিমানবন্দরে অবতরণ করে। তার পর যাত্রীদের নেমে আসার অনুরোধ করা হয়। বিমান সংস্থাটির পক্ষ থেকে খাবারও দেওয়া হয় যাত্রীদের। কিন্তু ক্লান্ত এবং বিরক্ত যাত্রীরা বিমান থেকে নামতে রাজি হননি। অনেকেই দ্রুত দিল্লি পৌঁছে দেওয়ার আর্জি জানান। শেষমেশ বহু ভোগান্তির পর সোমবার রাত ২টা ৩৯ মিনিটে দিল্লির উদ্দেশে রওনা দেয় বিমানটি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!