ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আগ্নেয়গিরির বিস্ফোরণে আইসল্যান্ডের সেই শহরে অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৯, ১৪ জানুয়ারি ২০২৪
আগ্নেয়গিরির বিস্ফোরণে আইসল্যান্ডের সেই শহরে অগ্ন্যুৎপাত
ছবি: সংগৃহীত

দক্ষিণ-পশ্চিম আইসল্যান্ডে একটি আগ্নেয়গিরিতে বিস্ফোরণ হয়ে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এতে মাছ ধরার সেই শহর গ্রিনদাভিকে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। তবে আগ্নেয়গিরির ঠিক কোন জায়গা থেকে লাভ বের হচ্ছে এবং এটি কোনদিকে প্রবাহিত হচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এটি ২০২১ সালের পর রেকজানেস উপদ্বীপে পঞ্চম অগ্ন্যুৎপাতের ঘটনা।

রোববার দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও আগ্নেয়গিরির সঠিক অবস্থান খুঁজে বের করতে কোস্ট গার্ডের একটি হেলিকপ্টারকে সেখানে পাঠানো হয়েছে।

Advertisement

এরআগে আইসল্যান্ডে সর্বশেষ অগ্ন্যুৎপাত শুরু হয়েছিল গত ১৮ ডিসেম্বর। ঐ অগ্ন্যুৎপাত শুরুর আগে গ্রিনদাভিক থেকে ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছিল। এছাড়া জনপ্রিয় টুরিস্ট স্পট ব্লু লাগোন জিওথার্মাল স্পাও বন্ধ করে দেওয়া হয়েছিল। আশঙ্কা করা হয়েছিল আগ্নেয়গিরির লাভা গ্রিনদাভিক শহরের ভেতর দিয়ে প্রবাহিত হবে। তবে সৌভাগ্যক্রমে গ্রিনদাভিক আগ্নেয়গিরির ধ্বংসলীলা থেকে বেঁচে যায়। লাভা শহরটির মাঝখান দিয়ে যাওয়ার বদলে অন্যান্য দিক দিয়ে প্রবাহিত হয়।

আইসল্যান্ড ইউরেশিয়ান ও নর্থ আমেরিকার টেকটোনিক প্লেটের মাঝ বরাবর অবস্থিত। বিশ্বের মধ্যে যে কয়েকটি প্লেট রয়েছে- এ দুটি অন্যগুলোর তুলনায় সবচেয়ে বড়। দুটি প্লেট বিপরীত দিকে নড়াচড়া করায় আইসল্যান্ডে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!