ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, সরানো হলো ২ হাজার মানুষকে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ৩ জানুয়ারি ২০২৪
ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে আগ্নেয়গিরি, সরানো হলো ২ হাজার মানুষকে
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পূর্ব নুসা টেংগারা প্রদেশের লেওতোবি লাকি-লাকি নামের একটি আগ্নেয় পর্বত সক্রিয় হয়েছে, পর্বতটিতে সেদিন থেকে শুরু হয়েছে অগ্নুৎপাতও। এ কারণে আগ্নেয় পর্বতের আশপাশের এলাকা থেকে ২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য নিশ্চিত কেরছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বেনেডিক্টাস বলিবাপা হেরিন।

দেশটির আগ্নেয়গিরি এবং ভূতত্ত্ব গবেষণা ও এ ধরনের দুর্যোগ মোকাবিলা সংস্থা সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) জানিয়েছে, অগ্নুৎপাতের ফলে নির্গত ছাই লেওতোবি লাকি-লাকি পর্বতটির জ্বালামুখ থেকে ৪ হাজার ৮০০ ফুট (১ দশমিক ৫ কিলোমিটার) পর্যন্ত ওপরে উঠছে।

সোমবার এক বিবৃতিতে পিভিএমবিজি জানিয়েছে, পর্বতটির মোট দুইটি জ্বালামুখ থেকে নির্গত হচ্ছে লাভা। তার মধ্যে একটিকে শনাক্ত করা গেলেও অপরটিকে এখনো চিহ্নিত করা যায়নি।

Advertisement

সংবাদমাধ্যম এএফপিকে হেরিন জানান, আগ্নেয়গিরি পুরোপুরি সক্রিয় হয়ে ওঠার আগেই পূর্ব নুসা টেংগারা প্রদেশের দুই উপজেলা উলাংগিটাং এবং বুরা থেকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে ২ হাজারের বেশি মানুষকে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!