ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ২ হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৩, ১৩ জানুয়ারি ২০২৪
তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, ২ হাজার ফ্লাইট বাতিল
ছবি: সংগৃহীত

শক্তিশালী শীতকালীন ঝড় এবং ব্যাপক তুষারপাতের জেরে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে বাতিল হয়েছে ২ হাজারেররও বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট। সেই সঙ্গে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে এমন ফ্লাইটের সংখ্যা ছাড়িয়েছে ২ হাজার ৪ শতাধিক। 

জানা গেছে, মধ্যপশ্চিম ও দক্ষিণে ফ্লাইট বিলম্ব এবং বাতিলের কারণে শত শত যাত্রী মার্কিন বিমানবন্দরে আটকা পড়ে। এছাড়া হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) প্রায় প্রতিটি রাজ্যে আবহাওয়ার সতর্কতা জারি করেছে। শনিবার পর্যন্ত পশ্চিম ওরেগন থেকে মেইন পর্যন্ত ভারী তুষারপাতের পূর্বাভাস রয়েছে। ৭০ মিলিয়নেরও বেশি মানুষ শীতকালীন আবহাওয়ার সতর্কতার আওতায় রয়েছে। এই সপ্তাহের শেষে কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রীর কাছাকাছি নেমে যাবে বলে জানিয়েছে এনডব্লিউএস।

Advertisement

আবহাওয়াবিদরা এটিকে ‘জীবন-হুমকিপূর্ণ শীতের আবহাওয়া’ বলে অভিহিত করেছেন।

ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটএ্যাওয়ার-এর মতে, চরম আবহাওয়া শুক্রবার পর্যন্ত ২ হাজারটিরও বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৭৬০০ বিলম্বিত করতে বাধ্য করেছে। বাতিল ও বিলম্বিত ফ্লাইটগুলোর ৪০ শতাংশই মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্য ইলিনয়সের রাজধানী শিকাগোর বিভিন্ন বিমানবন্দরের।

পাওয়ারআউটেস.ইউএস- এর তথ্য অনুসারে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মিশিগান এবং উইসকনসিন, ওয়েস্ট ভার্জিনিয়া, ওহাইও এবং পেনসিলভেনিয়ায় প্রায় ২ লাখ মানুষ বিদ্যুৎবিহীন রয়েছেন।

এনডব্লিউএস-এর আবহাওয়াবিদ ব্রায়ান হার্লি বিবিসিকে বলেছেন, পূর্ব আইওয়া, উত্তর ইলিনয় এবং দক্ষিণ উইসকনসিন সহ মধ্য-পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো ইতিমধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ছয় থেকে ১০ ইঞ্চি তুষারপাত করেছে। শনিবার এলাকাটির জন্য আরও তুষারপাতের পূর্বাভাস রয়েছে, যেখানে গ্রেট লেকের কাছে মিশিগানের উপরের অংশে দুই ফুট তুষারপাত হতে পারে।

এদিকে চরম আবহাওয়ার কারণে শুক্রবার আইওয়া ককসেসের চারটি ব্যক্তিগত নির্বাচনি প্রচারণা অনুষ্ঠানের মধ্যে তিনটি বাতিল করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এছাড়াও নিকি হ্যালি এবং রন ডিস্যান্টিসসহ অন্যান্য প্রার্থীদেরও প্রচারণার অনুষ্ঠানগুলো বাতিল করতে হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!