ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভোট বাতিলের দাবিতে উত্তাল সার্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪০, ৩০ ডিসেম্বর ২০২৩
ভোট বাতিলের দাবিতে উত্তাল সার্বিয়া
ছবি: সংগৃহীত

ইউরোপের বলকান অঞ্চলের দেশ সার্বিয়ায় গত ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় জাতীয় নির্বাচন। এ নির্বাচনে বিরোধী দলের নিতাকর্মীরা কারচুপির অভিযোগ এনে ফলাফল বাতিলের আহ্বান জানিয়েছিলেন।

শনিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন বাতিলের দাবিতে দেশটির বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীরা রাজধানী বেলগ্রেডে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। 

বেলগ্রেডে জড়ো হওয়া হাজার হাজার বিক্ষোভকারীরা এ সময় সার্বিয়ার পতাকা উড়ানোর পাশাপাশি লাল ব্যানারে লেখা ‘আমরা মানি না’ প্লাকার্ড তুলে ধরেন। দেশটির বিরোধী দলের নেতা মারিনিকা টেপিক ১৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর থেকে তার ফলাফল প্রত্যাখ্যান করে ১৮ ডিসেম্বর থেকে অনশন করে আসছেন। তিনি বিরোধী দল সার্বিয়া অ্যাগেইনস্ট ভায়োলেন্স অ্যালায়েন্সের নেতৃত্ব দিচ্ছেন।

Advertisement

গত ১৭ ডিসেম্বর দেশটির ক্ষমতাসীন সার্বিয়ান প্রোগেসিভ পার্টি (এসএনএস) ৪৬.৭২ শতাংশ ভোট পেয়েছে। প্রাথমিক ফলাফলে দেশটির নির্বাচন কমিশন তাদের জয়ী ঘোষণা করে।

ল্যান্ডমার্ক মস্কোভা হোটেলের সামনে জড়ো হওয়া বিক্ষোভকারীদের সামনে টেপিক বলেন, অবশ্যই এ নির্বাচনের ফলাফল বাতিল করা উচিত।

এ নির্বাচনে সার্বিয়া অ্যাগেইনস্ট ভায়োলেন্স দ্বিতীয় অবস্থানে রয়েছে। কিন্তু তারা ক্ষমতাসীন পার্টি এসএনএস’র বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক কারচুপ ও অনিয়মের অভিযোগ এনেছে। যদিও ক্ষমতাসীন পার্টি এ অভিযোগ অস্বীকার করেছে।

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক দল প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিকের বিরুদ্ধে ভোট কেনা, ব্যালট কারচুপি এবং ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ এনেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে বলা হয়েছে, মধ্য বামপন্থী জোট সাইবেরিয়া অ্যাগেইনেস্ট ভায়োলেন্স ২৩ দশমিক ৫৬ শতাংশ ভোট পেয়েছে। এছাড়া সোশালিস্ট পার্টি অব সাইবেরিয়া পেয়েছে মাত্র ৬ দশমিক ৫৬ শতাংশ ভোট।

এ বিক্ষোভে অংশ নেয়া ২৯ বছর বয়সী সফটওয়্যার ডেভলপার জোভানা জোকোভিক বলেন, আমি আমার বাবার সঙ্গে এ বিক্ষোভে অংশ নিয়েছি। ১৭৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমি এখানে এসেছি। কারণ নির্বাচণে ব্যাপক কারচুপি হয়েছে। তাই আমি আমার কর্তব্যবোধ থেকে এর প্রতিবাদ করছি।

আগামী মাসের মধ্যেই দেশটিতে জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের সম্ভবনা নেই।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!