সংবাদমাধ্যম বিবিসি বলছে, গাজায় যুদ্ধবিরতির দাবিতে শনিবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় লন্ডনের হাইড পার্ক থেকে এই বিক্ষোভ শুরু হয়। এই বিশাল আন্দোলনের বিপক্ষে সেখানেই বিক্ষোভ করেন এক দল। তারা বিশৃঙ্খলা করায় ৯২ জনকে আটক করা হয়েছে।
বহু বছর ধরে ফিলিস্তিনি জনগণের ওপর চলে আসা ইসরায়েলি গণহত্যা ও নিপীড়ণের প্রতিশোধ নিতে গত ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে অভিযান চালায়। সেই অভিযানে ইসরায়েলের ১ হাজার ৪০০ জনেরও বেশি নিহত হয়। এ ছাড়া হামাস জিম্মি করেছে অন্তত ২৪০ জন। এ হামলার পরপরই গাজায় পাল্টা হামলা চালায় ইসরায়েল।
.png)
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ১১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই শিশু।