বুকাভু অঞ্চলের এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ওই এলাকায় বন্যায় ভেসে যাওয়া এক গাড়ির নিচ থেকে এক মহিলার মরদেহ উদ্ধার করেন উদ্ধার কর্মীরা। এ নিয়ে বন্যা ও ভূমিধসে বুকাভু এবং বুরিনি এলাকায় ৪০ জনের প্রাণহানির ঘটনা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বুকাভু অঞ্চলের স্থানীয় বাসিন্দা ইভন মুকুপি নামের এক মহিলা জানিয়েছে, এক পরিবারের সবাই বন্যার পানিতে ভেসে গেছে। তাদের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে তবে এখনো ওই পরিবারের কয়েক জন নিখোঁজ রয়েছে।
.png)
এর আগে মে মাসে পূর্ব কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশে রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ৪০০ জনেরও বেশি মানুষ মারা যায়।