ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আর্থিক অনটনে সন্তানকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ১০ ডিসেম্বর ২০২৩
আর্থিক অনটনে সন্তানকে হত্যার পর বাবা-মায়ের আত্মহত্যা
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে ১১ বছর বয়সী একটি শিশুকে হত্যার পর তার বাবা-মা আত্মহত্যা করেছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাজ্যটির কোডাগুর একটি রিসোর্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই দম্পতি একটি নোট রেখে গেছেন। সেখানে লেখা ছিল যে, তারা আর্থিক ভাবে বেশ কঠিন সময় পার করছিলেন।

Advertisement

একটি প্রাইভেট রিসোর্ট থেকে বিনোদ (৪৩) তার স্ত্রী জুবি আব্রাহাম (৩৭) এবং তাদের ১১ বছর বয়সী মেয়ে জোহানের মরদেহ উদ্ধার করা হয়।

তারা কেরালার কোট্টায়ামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানিয়েছে, শনিবার পরিবারটি জনপ্রিয় একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিল। বন ও পাহাড়ি এলাকার সমন্বয়ে গঠিত ওই এলাকা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই দম্পতি তাদের সন্তানকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এরইমধ্যে তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!