শুক্রবার (৮ ডিসেম্বর) উত্তর প্রদেশের মউ জেলার ঘসি এলাকায় ঘটনাটি ঘটেছে।
রাজ্যের জেলা হাকিম অরুণ কুমার জানান, গায়ে হলুদের অনুষ্ঠান চলার সময় হঠাৎ একটি দেয়াল ঘটনাস্থলে থাকা অন্তত ২০ জনের ওপর ধসে পড়ে। এতে দুই শিশু ও পাঁচ নারীর মৃত্যু হয়।
.png)
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশই নারী। এ ঘটনায় আনন্দঘন বিয়ে বাড়িতে বিষাদের ছায়া নেমে আসে।
সূত্র: হিন্দুস্তান টাইমস