ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮, ২ অক্টোবর ২০২৩
মেক্সিকোতে গির্জার ছাদ ধসে নিহত ৭
ছবি: সংগৃহীত

মেক্সিকোতে সিউদাদ মাদেরোর সান্তা ক্রুজ গির্জার ছাদ ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত ৩০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

উপকূলীয় রাজ্য তামাউলিপাসের পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই গির্জায় প্রায় ১০০ জনের মতো মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ঘটনার পরপর আশপাশের লোকজন তাৎক্ষণিকভাবে বেলচা ও পিক্যাক্স (খোদাই করার জন্য ব্যবহৃত হাতলযুক্ত লৌহবস্তু) নিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজে লেগে পড়েন। ধারণা করা হচ্ছে আটকে পড়াদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছেন। সবমিলিয়ে রোববার বিকেলের ওই ঘটনার পর জরুরি পরিষেবাগুলোও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং উদ্ধার তৎপরতা শুরু করে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: মেক্সিকো
লিংক সফলভাবে কপি হয়েছে!