ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেক্সিকোয় খণ্ডবিখণ্ড ১২ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ২৭ সেপ্টেম্বর ২০২৩
মেক্সিকোয় খণ্ডবিখণ্ড ১২ জনের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর উত্তরাঞ্চলীয় শহর মন্টেরে এবং শহরের সাতটি জায়গায় বিকৃত মৃতদেহ এবং বিচ্ছিন্ন দেহের অংশ পাওয়া গেছে। মরদেহগুলো এমন সব স্থানে পাওয়া গেছে যেখানে মেক্সিকোর কিছু ধনীদের বসবাসের স্থানও রয়েছে।

মঙ্গলবার মেক্সিকান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় যে, তারা এখনো মৃতদেহের টুকরো শনাক্তের চেষ্টা চালাচ্ছে। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে অন্তত সাতটি বিকৃত মৃতদেহ এবং পাঁচটি ব্যাগে কিছু মরদেহের টুকরো অংশ পাওয়া গেছে। আবার কিছু টুকরো কুলার বাক্সে পাওয়া গেছে। স্থানীয় মিডিয়া জানিয়েছে যে সেখানে ১২ জনের মতো নিহত হতে পারে।

Advertisement

নুয়েভো লিওন রাজ্যের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেরার্ডো প্যালাসিওস বলেছেন, প্রতিবেশী তামাউলিপাসে অবস্থিত একটি মাদক সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধে এই হত্যাকাণ্ডে হতে পারে। তবে কোন গোষ্ঠীর কথা বলেছেন তা নির্দিষ্ট করে বলেননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: মেক্সিকো
লিংক সফলভাবে কপি হয়েছে!