ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৭০ বছর বয়সে ফুটফুটে জমজ সন্তানের জন্ম দিলেন নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৭, ১ ডিসেম্বর ২০২৩
৭০ বছর বয়সে ফুটফুটে জমজ সন্তানের জন্ম দিলেন নারী
৭০ বছর বয়সী মা সাফিনা নামুকাওয়ে -ছবি: সংগৃহীত

৭০ বছর বয়সে জমজ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। চিকিৎসকরা জানিয়েছেন, এই বয়সে সন্তান জন্ম দেওয়া, আবার জমজ- এটি একটি অলৌকিক ঘটনা। ঘটনাটি ঘটেছে আফ্রিকার দেশ উগান্ডায়।

বুধবার (২৯ নভেম্বর) সাফিনা নামুকাওয়ে নামের এ নারী রাজধানী কাম্ফালার একটি হাসপাতালে ফুটফুটে দুটি শিশুর জন্ম দেন। এরপর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। গর্ভকালীন সময়ে এই হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

গর্ভাবস্থায় সাফিনাকে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন ডাক্তার এডওয়ার্ড তামালে সালি। তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, এটি একটি অসাধারণ অর্জন। ৭০ বছর বয়সে আফ্রিকার সবচেয়ে বৃদ্ধ মায়ের দুই সন্তানের জন্ম দেওয়া। সত্যিই অসাধারণ। 

Advertisement

তিনি জানিয়েছেন, মা ও দুই শিশু সবাই ভালো ও সুস্থ আছে। সদ্যই জন্ম নেয়া জমজ শিশুদের একটি ছেলে; অপরটি মেয়ে।

বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দেওয়া সাফিনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, এ মুহূর্তে আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। ৭০ বছর বয়স হওয়ায় আমাকে দুর্বল, গর্ভবতী হতে না পারা বা শিশুদের যত্ন নিতে পারব না বলে বলা হয়েছিল। কিন্তু দেখুন অলৌকিক ঘটনা। জমজ শিশু। 

সাফিনা জানিয়েছেন, ২০২০ সালে প্রথম একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এর আগে সন্তান জন্ম দিতে না পারায় তাকে ‘অভিশপ্ত নারী’ হিসেবে কটাক্ষ করা হতো।

তিনি আরো জানিয়েছেন, তার প্রথম স্বামী ১৯৯২ সালে মারা যান। ওই সময় তার কোনো সন্তান ছিল না। বর্তমান স্বামীর সঙ্গে তিনি ১৯৯৬ সাল থেকে থাকছেন।

তবে তার স্বামী এখনো জমজ সন্তানকে দেখতে আসেননি। এ কারণে কিছুটা অখুশি তিনি।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আফ্রিকা
লিংক সফলভাবে কপি হয়েছে!