প্রতিষ্ঠানটির কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, জেদ্দা থেকে হায়দ্রাবাদ আসছিল ইন্ডিগোর ফ্লাইট ৬ই৬৮। সেই সময় প্লেনে থাকা এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। মেডিকেল ইমার্জেন্সির কারণে পাইলট প্লেনটিকে করাচিতে অবতরণ করান। সেখানে অসুস্থ যাত্রীকে দেখার জন্য উপস্থিত ছিলেন চিকিৎসকরা। কিন্তু দুর্ভাগ্যবশত ততক্ষণে ঐ যাত্রী মারা যান। এরপর সব নিয়মকানুন শেষ করে করাচি থেকে প্লেনটি হায়দ্রাবাদে যায়।
প্রসঙ্গত, গত মার্চ মাসে দিল্লি থেকে দোহা রওনা হয়েছিল একটি উড়োজাহাজ। কিন্তু মাঝ আকাশেই অসুস্থ বোধ করতে শুরু করেন এক যাত্রী। সেই সময়ও পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছিল উড়োজাহাজটিকে। চিকিৎসকরা ঐ যাত্রীকে পরীক্ষা করে জানান, আগেই মৃত্যু হয়েছে তার। এবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।
.png)