বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দিল্লি এয়ারপোর্টে এ ঘটনা ঘটে বলে অফিসিয়াল সূত্রের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
কর্তৃপক্ষ বলছেন, ৩০ বছর বয়সী পাইলট হিম্মানিল কুমার এয়ার ইন্ডিয়ার টার্মিনাল-৩ তে একটি প্রশিক্ষণ সেশনে ছিলেন। এসময় তিনি অস্বস্তির চিহ্ন দেখিয়ে সহকর্মীর সাহায্য চান। পরে তাকে উদ্ধার করে এয়ারপোর্টের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
ধারণা করা হচ্ছে, ওই পাইলটের সম্ভবত হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে।
হিম্মানিল কুমার একজন সিনিয়র কমান্ডার। তিনি কীভাবে ছোট আকারের এয়ারক্রাফট উড্ডয়ন করাতে হয় এবং কীভাবে চওড়া বিশিষ্ট বিমানকে নিয়ন্ত্রণ করতে হয় তার প্রশিক্ষণ দিচ্ছিলেন।
গত ৩ অক্টোবর থেকে তিনি প্রশিক্ষণ শুরু করেছিলেন। যেখানে বোয়িং ৭৭৭ এবং ৩২০ এয়ারক্রাফটগুলোর বিষয়ে আলোচনা করা হয়।
তবে সিনিয়র পাইলটের মৃত্যুতে কোনো বিবৃতি দেয়নি এয়ার ইন্ডিয়া।