শুক্রবার (১০ নভেম্বর) লকবিট নামক একটি হ্যাকার গ্রুপ এই তথ্যসমূহ প্রকাশ করে।
চলতি বছরের অক্টোবরে হ্যাকার গ্রুপটি বলেছিল, তারা মহাকাশ জায়ান্ট প্রতিষ্ঠানটির প্রচুর পরিমাণে সংবেদনশীল তথ্য চুরি করেছে, আগামী ২ নভেম্বরের মধ্যে বোয়িং মুক্তিপণ না দিলে সংবেদনশীল তথ্যগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে।
.png)
এদিকে বোয়িং বিবৃতিতে নিশ্চিত করেছে, প্রতিষ্ঠানটির যন্ত্রাংশ ক্রয় ও বিতরণ সম্পর্কিত কিছু তথ্য সাইবার হুমকির সম্মুখীন হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং তারা আইনপ্রয়োগকারী ও নিয়ন্ত্রক সংস্থার সাথে যোগাযোগ রাখছে।
সর্বপ্রথম ২০২০ সালের জানুয়ারিতে রাশিয়ার একটি সংবাদ মাধ্যমে প্রথম হ্যাকিং গ্রুপ লকবিট প্রকাশ্যে আসে। এখন পর্যন্ত লকবিটকে সবচেয়ে পেশাদার ও সংগঠিত হ্যাকিং গ্রুপ হিসেবে অভিহিত করা হয়।
ইউএস সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (সিআইএসএ) বলছে গ্রুপটি এখন পর্যন্ত এক হাজার ৭০০টি মার্কিন সংস্থার ওয়েবসাইট হ্যাকের চেষ্টা করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ নভেম্বর) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অফ চায়নার (আইসিবি) ওয়েবসাইটেও লকবিট হামলা করেছে বলে ধারণা করা হয়।
সূত্র: রয়টার্স