ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দৌড়ের কারণে সংসার ভাঙলো যুবকের!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৫, ১৬ নভেম্বর ২০২৩
দৌড়ের কারণে সংসার ভাঙলো যুবকের!
ছবি: প্রতীকী

শরীর চাঙ্গা রাখতে দৌড়নোর অভ্যাস করা ভাল। ডায়াবিটিস রুখতেই হোক কিংবা ওজন কমাতে— নিয়মিত দৌড়নোর অভ্যাস করতে বলেন চিকিৎসকেরাও। তবে এই অভ্যাস কারও সংসার ভাঙার কারণ হতে পারে, এ কথা ভেবেছেন কখনও? সম্প্রতি চীনের হুনান প্রদেশের এক নারী সমাজমাধ্যমে এসে এমনই দাবি করেছেন।

জাও নামের ওই নারী জানিয়েছেন, তার প্রাক্তন স্বামীর দৌড়নোর নেশাই তার সংসার ধ্বংস করেছে।

তিনি বলেছেন, তার স্বামী কখনই স্বীকার করেননি যে তিনি জীবনে দৌড়নোকেই বেশি গুরুত্ব দেন।

Advertisement

জাও বলেন, ‘প্রথম দিকে ওর শরীরের কথা ভেবে আমি ওকে উৎসাহ দিতাম দৌড়নোর জন্য। কয়েক দিন পরে ও কেবল দৌড়নোর কথাই ভাবতে থাকত দিনরাত। এই অভ্যাসই আমাদের সম্পর্ক ভেঙে যাওয়ার মূল কারণ। এক দিন ও আমাদের ৫ বছরের মেয়েকে গাড়িতে বন্ধ রেখে ম্যারাথনে দৌড়নোর জন্য চলে গিয়েছিল। আমি বিষয়টি প্রথমে না জানলেও পরে আমার মেয়ে আমাকে সবটা বলে। ওর বাবা নাকি গাড়িতে ওর জলখাবারের ব্যবস্থা করে, ওর হাতে ফোন দিয়ে ঘণ্টা পাঁচেকের জন্য গাড়ি বন্ধ করে চলে যায়।’

জাওয়ের এই পোস্ট তাদের দেশে ভাইরাল হয়ে গিয়েছে। জাওয়ের স্বামী পেঙ্গ স্বীকার করেছেন যে, তিনি মেয়েকে গাড়িতে রেখে দৌড়তে গিয়েছিলেন।

পেঙ্গ বলেন, ‘আমি ওকে গাড়িতে রেখে গিয়েছিলাম বটে, তবে আমি মাত্র দেড় কিলোমিটার পথ দৌড়েছিলাম, তাতে আমার খুব বেশি সময় লাগেনি। মেয়ের কাছে ফিরে আমি দেখি ও ঘুমিয়ে পড়েছে।’

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!