নিহত সুমাইয়া ঐ ইউনিয়নের গাড়ারণ গ্রামের আকরাম হোসেনের মেয়ে। সে গাড়াবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, মেয়েটা রাস্তার পাশ দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিল। হঠাৎ করে কয়েকটি কুকুর তাকে ধাওয়া করে। এতে ভয় পেয়ে দ্রুত রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
.png)
শ্রীপুর থানার এসআই অমল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।