ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভারতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৭, ১৩ নভেম্বর ২০২৩
ভারতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

সোমবার (১৩ নভেম্বর) রাজধানী হায়দেরাবাদের নামপল্লী এলাকায় এই আগুন লাগার ঘটনাটি ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

পুলিশ সূত্রে জানা যায়, ভবনটির নিচের তলায় আগুন লাগে। সেখানে রাসায়নিক পদার্থ মজুদ করা ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইউনিট। তার পরই শুরু হয় উদ্ধারকাজ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নিচে গাড়ি মেরামত করা হচ্ছিল। তা থেকে স্ফুলিঙ্গ বের হচ্ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত।

যদিও কী কারণে আগুন লেগেছে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এখনো জানা যায়নি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ। এই ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!