ইকুয়ানা বি নামের ওই তরুণী জানান, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তার আলাপ হয় এক তরুণের সঙ্গে। কয়েক দিনের আলাপের পর বন্ধুত্ব। এরপর সামনাসামনি দেখা করার পরিকল্পনা করেন। আটলান্টার বেশ জনপ্রিয় একটি রেস্তোরাঁয় প্রথম দেখা হয় দু’জনের।
সংবাদমাধ্যম মেট্রো ইউকে’র প্রতিবেদনে জানা যায়, রেস্তোরাঁয় গিয়ে ওই তরুণ পানীয় অর্ডার করেন। আর ইকুয়ানা অয়েস্টার (ঝিনুক), কাঁকড়াসহ অন্য খাবার অর্ডার করেন। কথা বলতে বলতেই খাবার খেতে শুরু করেন তিনি। কিছুক্ষণের মধ্যে খাবার শেষ হয়ে যায়। তিনি আবারও ঝিনুক অর্ডার করেন। এরপর আবারও। টানা ৪৮টি মতো ঝিনুক খেয়ে ফেলেন।
.png)
ইকুয়ানার দাবি, বিল আসার আগ মুহুর্তে ওয়াশরুমে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান ওই তরুণ। বিল আসার পর বার বার তাকে ফোন করতে থাকেন তিনি। কিন্তু ফোনে পাচ্ছিলেন না। প্রায় আধাঘণ্টা অপেক্ষা করার পর তিনি বুঝতে পারেন, ঠিক কী হয়েছে। এরপর ১৮৪ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ২০ হাজার টাকা বিল দিয়ে বাড়ি ফেরেন ইকুয়ানা।
টিকটকে ঝিনুক খাওয়ার ভিডিও পোস্ট করে এ ঘটনা জানান ওই ইকুয়ানা নিজেই। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। এখন পর্যন্ত ২০ লাখের বেশি মানুষ দেখেছেন সেই ভিডিও। সেইসঙ্গে মজার সব মন্তব্য করেছেন অনেকে।