১ম দরজায় লেখা: বাঙালি খাবার।
২য় দরজায় লেখা : ইংরেজি খাবার।
.png)
৩য় দরজায় লেখা: চাইনিজ খাবার।
লোকটি তার পছন্দ অনুযায়ী চাইনিজ খাবারের দরজায় ঢুকলেন।
সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা: বাড়ি নিয়ে গিয়ে খাবেন?
২য় দরজায় লেখা: এখানেই খাবেন?
লোকটি রেস্টুরেন্টেই খেতে চেয়েছিলেন, তাই ‘এখানেই খাবেন?’ লেখা দরজায় ঢুকলেন। কিন্তু সেখানে আরও দুটি দরজা দেখতে পেলেন তিনি ।
১ম দরজায় লেখা: এসি।
২য় দরজায় লেখা: নন এসি।
লোকটি এসি রুমে খেতে চেয়েছিলেন, তাই এসি লেখা দরজায় ঢুকলেন। সেখানেও দুটি দরজা দেখতে পেলেন।
১ম দরজায় লেখা: নগদ টাকায় খাবেন?
২য় দরজায় লেখা: বাকিতে খাবেন?
লোকটি ভাবলেন বাকি খেলেই ভালো হয়, তাই তিনি ‘বাকিতে খাবেন’ লেখা দরজাটা খুললেন। খুলতেই নিজেকে দেখতে পেলেন তিনি রাস্তায় বেরিয়ে পড়েছেন।
আর বাইরে একটা দেয়ালে লেখা- ‘যা পাগলা হাওয়া খা!’