বুধবার (৮ নভেম্বর) দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহোপের বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
খবরে বলা হয়, ৪০ বছর বয়সী ওই ব্যক্তি স্থানীয় একটি রোবোটিক্স কোম্পানির কর্মী ছিলেন। সম্প্রতি তিনি দক্ষিণ গিয়াংসাং প্রদেশের কৃষি পণ্য বিতরণ কেন্দ্রে ব্যবহৃত রোবটের সেন্সর কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন।
.png)
রোবটটি ক্যাপসিকাম ভর্তি বাক্স তুলে একটি কনেভয়ার বেল্টে রাখার কাজে ব্যবহৃত হতো। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে সেটি মানুষ এবং বাক্সের মধ্যে পার্থক্য ধরতে ব্যর্থ হয় এবং ওই ব্যক্তিকে বাক্স ভেবে ভুল করে। রোবটটি তার শক্তিশালী বাহু দিয়ে লোকটির শরীরের ওপরের অংশ কনভেয়ার বেল্টের ওপর চেপে ধরে। এতে তার মুখ ও বুক পিষে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
রোবটের হাতে মানুষ হতাহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। চলতি বছর মার্চে দক্ষিণ কোরিয়ারই আরেক ব্যক্তি রোবটের হাতে প্রাণ হারায়। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তি অটোমোবাইলের যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করার সময় রোবটে আটকা পড়েন। গুরুতর আহত অবস্থায় লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাকে বাঁচানো যায়নি।