মালয়েশিয়ার মাহশা ইউনিভার্সিটি ও ইন্দোনেশিয়া ইয়ং সায়েন্টিস্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে এ এক্সিবিশনের আয়োজন করে। হাইব্রিড মডেলে এই এক্সিবিশন অনুষ্ঠিত হয়।
টিম অ্যাটলাসের দলনেতা সানি জুবায়ের গণমাধ্যমকে জানান, তাদের উদ্ভাবিত ফায়ার ডিফেন্ডার সরাসরি আগুনের উৎস খুঁজে বের করতে সক্ষম। স্বয়ংক্রিয় ও রিমোট— দুই প্রক্রিয়াতেই এটি নিয়ন্ত্রণ করা যাবে। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ফায়ার ডিফেন্ডার রোবট আগুনে আক্রান্ত ব্যক্তির কাছে প্রাথমিক চিকিৎসার উপকরণও পৌঁছে দিতে পারবে।
.png)
পুরস্কারজয়ী রোবট ফায়ার ডিফেন্ডার উদ্ভাবনে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী টিম অ্যাটলাসে দলবদ্ধভাবে কাজ করেছেন। দলটির পরামর্শক হিসেবে কাজ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক সাইফুল ইসলাম।
গত ২২-২৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক্সিবিশনে ২০ দেশের চার শতাধিক টিম অংশ নেয়। প্রতিযোগিতায় পাঁচটি ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন তারা।
বাংলাদেশ থেকে অংশ নেওয়া টিম অ্যাটলাসের সদস্যরা হলেন- সানি জুবায়ের (ব্র্যাক ইউনিভার্সিটি), শিহাব আহমেদ (নর্থ সাউথ ইউনিভার্সিটি), ফাহিম শাহরিয়ার (ঢাকা বিশ্ববিদ্যালয়), মেহরাব ইসলাম (ব্র্যাক ইউনিভার্সিটি) ও মেহরান ইসলাম (বিএএফ শাহীন কলেজ)।
অন্যদিকে অনলাইনে টিম অ্যাটলাস দলকে সহযোগিতা করেছেন সাকিবুল আহসান (ব্র্যাক ইউনিভার্সিটি) ও সানজিদা সিদ্দিকা (মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)।