ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনিদের বাদ দিয়ে ১ লাখ ভারতীয়কে চাকরি দিচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৩, ৭ নভেম্বর ২০২৩
ফিলিস্তিনিদের বাদ দিয়ে ১ লাখ ভারতীয়কে চাকরি দিচ্ছে ইসরায়েল
বেনিয়ামিন নেতানিয়াহু ও নরেন্দ্র মোদি - ফাইল ছবি

ইসরায়েলের আবাসন খাত থেকে ফিলিস্তিনি কর্মীদের ছাটাই করে ভারতীয় কর্মী নিয়োগের কথা জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হাইম ফেইগলিন বলেছেন, ইসরায়েলের আবাসন খাতের এক চতুর্থাংশই ফিলিস্তিনি। চলমান যুদ্ধের কারণে আমাদের আবাসন খাতে স্থবিরতা চলছে। এ স্থবিরতা দূর করতেই আমাদের এ পদক্ষেপ। তাছাড়া ফিলিস্তিনি শ্রমিকদের চেয়ে ভারতীয়রা ইংরেজি ভাষায় বেশি দক্ষ হওয়ায়, তাদের নিয়ে কাজ করতেও আমরা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা করে। এর জেরে প্রায় ৯০ হাজার ফিলিস্তিনির ওয়ার্ক পারমিট বাতিল করে দেয় ইসরায়েল। তাদের পরিবর্তেই নতুনে এক লক্ষ ভারতীয়দের কাজে নেয়া হবে বলে জানান ফেইগলিন।

Advertisement

ফেইগলিন আরো বলেন, আমরা ভারত ও ইসরায়েল সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করা হচ্ছে নতুন কর্মী নিয়োগের ফলে আবাসন খাত আবারো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

তবে এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে আইএলও জানিয়েছে, চলমান যুদ্ধের কারণে পুরো ফিলিস্তিন জুড়ে বেকারত্ব মারাত্মক আকার ধারণ করেছে। এরইমধ্যে গাজায় ৬১ শতাংশ এবং পশ্চিম তীরে ২৪ শতাংশ ফিলিস্তিনি তাদের কাজ হারিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!