জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে, গাজা উপত্যকায় ২৩ লাখ মানুষের বসবাস। গত ৭ অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে সেখানকার প্রায় ১৫ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। এ সংখ্যা গাজার মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ।
বহু বছর ধরে চলে আসা নিপীড়ন ও গণহত্যার প্রতিশোধ নিতে গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
.png)
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ৯ হাজার ৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
নির্বিচার হামলার জেরে অবরুদ্ধ গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। পাশাপাশি চলছে একের পর এক হামলা। ইসরায়েলি বোমার আঘাত থেকে বিদ্যালয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, শরণার্থীশিবির—কিছুই বাদ যাচ্ছে না।
সূত্র: আল-জাজিরা