ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ১০ অক্টোবর ২০২৩
রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
ছবি: সংগৃহীত

হামাস ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই রাশিয়া সফরে যাচ্ছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সোমবার রাশিয়ার সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রাশিয়ায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদেল হাফিজ নোফালের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, এই সফর কখন হবে সে বিষয়ে আমরা রাশিয়ার পক্ষ থেকে ক্রেমলিনের আনুষ্ঠানিক বিবৃতির জন্য অপেক্ষা করছি।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি চুক্তি হয়েছে যে, প্রেসিডেন্ট আব্বাস মস্কোতে আসবেন।

Advertisement

এদিকে এখন পর্যন্ত রাশিয়া চলমান যুদ্ধে নিরপেক্ষ অবস্থান নিয়েছে। তবে ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্রের দাবি উপেক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে ক্রেমলিন।

গত শনিবার সকালে ইসরায়েলে ৫ হাজার রকেট হামলা চালায় হামাস। এছাড়াও দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়েছে সংগঠনটি, যা কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা। হামাসকে পাল্টা জবাব দিতে গাজা উপত্যকায় রাতভর বিমান হামলা চালায় ইসরায়েল। জানা গেছে, হামাসের হামলার পর থেকে ইসরায়েলে ৯০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। অপরদিকে ফিলিস্তিনি নিহত হয়েছে ৬৯০ জনের বেশি মানুষ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!