ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আর্কটিক দিয়ে চীনে তেল সরবরাহ বাড়িয়েছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭, ৫ অক্টোবর ২০২৩
আর্কটিক দিয়ে চীনে তেল সরবরাহ বাড়িয়েছে রাশিয়া
ছবি: সংগৃহীত

নর্দার্ন সি রুট (এনএসআর) দিয়ে চীনা বন্দরগুলোতে রাশিয়ার অপরিশোধিত তেলের চালান সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। এই ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া, ইউক্রেন আক্রমণের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখোমুখি হবার পর, এই ঘটনাগুলো আর্কটিক অঞ্চলে বেইজিং এবং মস্কোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষণ বলে মনে করা হচ্ছে।

মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়ক জন কিরবি বলেন, 'সংঘাত এড়িয়ে আমরা যতটা সম্ভব বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব।' খবর ভয়েস অব আমেরিকার

এ বছর রুশ জাহাজ ব্যবহার করে প্রায় রাশিয়ার তেলের এক ডজন চালান এনএসআর এর মাধ্যমে চীনে পাঠানো হয়েছে। ব্যারেন্টস সাগর থেকে বেরিং প্রণালী পর্যন্ত রাশিয়ার উপকূল ধরে এই চালান যায়।

Advertisement

নর্ড ইউনিভার্সিটির সেন্টার ফর হাই নর্থ লজিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২২ সালের শেষের দিকে একটি পরীক্ষামূলক যাত্রা ছাড়া পূর্ববর্তী বছরগুলোতে আর্কটিক হয়ে চীনে কোনও তেল সরবরাহ করা হয়নি। আর্কটিক ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মাল্টে হাম্পর্ট বলেন, পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার অপরিশোধিত তেলের চাহিদা হ্রাস পেয়েছে। চীন এটি কিনতে ইচ্ছুক বলেই মস্কো বেইজিংয়ের জন্য আর্কটিক পথ খুলে দিচ্ছে।

এনএসআর এর মাধ্যমে জাহাজ চলাচল, সুয়েজ খালের মধ্য দিয়ে প্রচলিত রুটের চেয়ে কম বরফ অতিক্রম করে আগের চেয়ে ৩০ শতাংশ কম সময়ে যেতে পারবে। মস্কোর জন্য এটি একটি যুগোপযোগী সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

মস্কো ঘোষণা করেছে, এটি আর্কটিক জুড়ে তেল পরিবহনের জন্য নন-আইস ক্লাস ট্যাঙ্কারগুলো ব্যবহার শুরু করবে। এটি বরফের বিরুদ্ধে শক্তিশালী নয় এমন হুলযুক্ত জাহাজ যা পরিবেশের জন্য কম ঝুঁকি সম্পন্ন।

২০২২ সালের তুলনায়, রাশিয়া থেকে চীনের তেল আমদানি গড়ে ২৩% বৃদ্ধি পেয়ে এই বছর প্রতিদিন ৪ লাখ ব্যারেল হয়েছে।

বেইজিংয়ের প্রতি, রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের পর পশ্চিমা মিত্ররা রাশিয়ার তেলের ওপর ব্যারেল প্রতি ৬০ ডলার মূল্যের যে সীমা আরোপ করেছে, কিরবি তা মেনে চলতে আহ্বান জানিয়েছেন।

সূত্র: ভয়েস অফ আমেরিকা

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: রাশিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!