ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধেয়ে আসছে টাইফুন কোইনু, তাইওয়ানে স্কুল-ফ্লাইট চলাচল বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০২, ৫ অক্টোবর ২০২৩
ধেয়ে আসছে টাইফুন কোইনু, তাইওয়ানে স্কুল-ফ্লাইট চলাচল বাতিল
ছবি: সংগৃহীত

তাইওয়ানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন কোইনু। ভূমিধসের আশঙ্কায় এরইমধ্যে দেশটির দক্ষিণাঞ্চলে স্কুল ও বিমান চলাচল বাতিল করা হয়েছে।

তাইওয়ানের আবহাওয়াবিদরা জানিয়েছেন যে টাইফুন কোইনু, প্রশান্ত মহাসাগর থেকে উদ্ভূত এবং পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, শক্তি অর্জন করছে এবং আকারে প্রসারিত হচ্ছে। বৃহস্পতিবার এটি তাইওয়ানের উপকূলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা গেছে, দেশটিতে ক্ষয়ক্ষতি এড়াতে বৃহস্পতিবার ১০০টিরও বেশি আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে। একই সঙ্গে দেশটির দূরবর্তী দ্বীপগুলোতে ফেরি পরিষেবাগুলোও বন্ধ করেছে কর্তৃপক্ষ। ভূমিধসের আশঙ্কায় ২০০ জনেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে। 

Advertisement

এদিকে টাইফুনের প্রভাবে উপকূলে আছড়ে পড়া ঢেউ সাত মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছাতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন বলছে, টাইফুন কোইনু বর্তমানে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের দ্বীপ থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে, যা প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে এরই মধ্যে ইলান এবং নিউ তাইপেই শহরে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: তাইওয়ান
লিংক সফলভাবে কপি হয়েছে!