ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তরুণীর সঙ্গে কথা বলা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪১, ২ অক্টোবর ২০২৩
তরুণীর সঙ্গে কথা বলা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি, নিহত ২
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পশ্চিম দিল্লির ভালসওয়া এলাকায় এক তরুণীর সঙ্গে কথা বলা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। এছাড়া তাদের থামাতে গিয়ে আহত হয়েছেন আরো একজন। গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

জানা গেছে, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হিমাংশু নামে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে আরও দুজনকে আহত অবস্থায় বাবু জগজীবন রাম মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর দুজনের মধ্যে আজাদ নামে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বীরেন্দর নামে আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।

বীরেন্দর নিহত আজাদের বড় ভাই। বীরেন্দর পুলিশকে জানিয়েছেন, তার ছোট ভাই আজাদ ও হেমু নামের একজন একই তরুণীর সঙ্গে কথা বলতেন। এ নিয়ে গত শনিবার উভয়ের মধ্যে তুমুল ঝগড়া হয়। এ সময় আজাদ হেমুর মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

Advertisement

পরে হেমু তার ভাই হিমাংশুসহ আরও কয়েকজনকে নিয়ে আজাদের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে হিমাংশু ও আজাদ গুরুতর আহত হন এবং দুজনই মারা যান। তাদের থামানোর চেষ্টা করতে গিয়ে বীরেন্দ্ররও আহত হন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!