ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ১ অক্টোবর ২০২৩
যুক্তরাষ্ট্রের ইলিনয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয়ে একটি সেমি ট্রাকের সাথে একাধিক গাড়ির সংঘর্ষে ৫ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ২ শিশুসহ একই পরিবারের তিনজন রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৫ জন।  আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে শনিবার অঙ্গরাজ্যটির প্রশাসন নিশ্চিত করেছে। 

দেশটির কর্তৃপক্ষ জানায়, সাড়ে সাত হাজার গ্যালন বিষাক্ত রাসায়নিক ছিল ট্রাকটিতে। শুক্রবার শেষ রাতের দিকে হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে এটি। উল্টে যায় হাইওয়েতে। পেছন থেকে আসা পরপর আরও কয়েকটি গাড়ি ধাক্কা খায় সামনেরটির সাথে। ট্রাক থেকে ছড়িয়ে পড়ে ৪ হাজার গ্যালন রাসায়নিক।

দূষণের শঙ্কায় এক মাইল এলাকাজুড়ে জারি হয় সতর্কতা। সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৫ হাজার মানুষকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!