বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেশটির ফুকুশিমা অঞ্চলের তোহোকু সাফারি পার্কের ৫৩ বছর বয়সী কর্মী কেনিচি কাতো সিংহের আক্রমণের শিকার হন।
স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, খাঁচার ভেতরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় ওই চিড়িয়াখানাকর্মীকে। তার ঘাড় থেকে রক্তক্ষরণ হচ্ছিল।
.png)
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র বলেন, ‘ধারণা করা হচ্ছে, সিংহকে তিনি খাওয়াচ্ছিলেন।’
সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কাতো খাবার দিয়ে সিংহটিকে খাঁচায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু খাঁচার একটি দরজা বন্ধ করেননি তিনি। যেটা তাকে সিংহ থেকে আলাদা করে ফেলবে।
পার্কের ভাইস প্রেসিডেন্ট নরিচিকা কুমাকুবো স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমরা প্রাণীদের খাঁচার দরজা খুলে খাবার রাখি। খাবার রাখা হয়ে গেলে দরজা বন্ধ করে দিই। কিন্তু কেনিচি কাতো দরজা খোলা রেখেছিল।’
কুমাকুবো আরো বলেন, ‘আমরা কাতো এবং তার পরিবারের কাছে গভীরভাবে ক্ষমাপ্রার্থী। আমরা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা না ঘটে, সেজন্য ব্যবস্থা নেব।’
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, কাতো একজন অভিজ্ঞ কর্মী ছিলেন। তিনি সিংহ, বাঘ এবং ভাল্লুকের মতো মাংসাশী প্রাণীগুলো দেখভালের কাজ করতেন।
সূত্র: জাপান টাইমস