ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চলতি বছরে ভূমধ্যসাগরে নিখোঁজ ২৫০০ অভিবাসনপ্রত্যাশী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২২, ২৯ সেপ্টেম্বর ২০২৩
চলতি বছরে ভূমধ্যসাগরে নিখোঁজ ২৫০০ অভিবাসনপ্রত্যাশী
ছবি: সংগৃহীত

ইউরোপে পাড়ি দেওয়ার সময় চলতি বছরের এখন পর্যন্ত ২ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ ভূমধ্যসাগরে ডুবে মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। গত বছরের একই সময়ে মৃত ও নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৬৮০ জন।

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে। 

জাতিসংঘের শরণার্থী সংস্থার নিউইয়র্ক অফিসের পরিচালক রুভেন মেনিকদিওয়েলা নিরাপত্তা পরিষদকে বলেছেন, অভিবাসী ও উদ্বাস্তুরা প্রতি পদক্ষেপে মৃত্যু ও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি নিয়ে থাকেন।

Advertisement

ইউএনএইচসিআরের তথ্য মতে, এ বছরের জানুয়ারি থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ১ লাখ ৮৬ হাজার মানুষ ভূমধ্যসাগর হয়ে ইউরোপে গেছেন। তাদের মধ্যে ১ লাখ ৩০ হাজার মানুষ ইতালিতে পৌঁছেছেন। অন্যরা গ্রিস, স্পেন, সাইপ্রাস ও মাল্টায় গেছেন।

এতে বলা হয়েছে, তিউনিশিয়া থেকে ১ লাখ ২ হাজার ও লিবিয়া থেকে ৪৫ হাজার অভিবাসী ইউরোপে পাড়ি দিয়েছেন।  

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!