সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উভয় দেশ একে অপরের কূটনীতিককে বহিষ্কার করার পাশাপাশি নিজেদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার একদিন পর এ আহ্বান জানায়।
কানাডা বলছে, তারা শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে 'বিশ্বাসযোগ্য অভিযোগের' তদন্ত করছে। তবে ভারত দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করে বলেছে যে, এ ধরনের অভিযোগ একেবারেই 'অযৌক্তিক'।
.png)
বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির সম্পর্ক এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কার্যকলাপ, ঘৃণামূলক অপরাধকে রাজনৈতিকভাবে ক্ষমা করা এবং অপরাধমূলক সহিংসতার পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের উদ্দেশে এই সতর্কতা জারি করেছে।