ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ম্যাচ না খেলেই সেমিতে ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:১৫, ২১ সেপ্টেম্বর ২০২৩
ম্যাচ না খেলেই সেমিতে ভারত
ছবি- সংগৃহীত

এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ভারতের মেয়েদের বিপক্ষে মাঠে নেমেছিল মালেশিয়া। বৃষ্টির কারণে ম্যাচের দ্বিতীয় ইনিংসের শুরতেই খেলা বন্ধ ঘোষণা করা হয়। এমনকি নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ম্যাচটি শুরু করা সম্ভব হয়নি। আর এ কারণে ম্যাচ বন্ধ হয়ে গেলেও ভারত নারী দল পৌঁছে গেছে সেমিফাইনালে।

ম্যাচ না খেলেই সেমিতে কিভাবে পৌঁছালো ভারতের মেয়েরা, সেটি নিয়ে চলছে আলোচনা। মূলত এমনটি সম্ভব হয়েছে এশিয়ান গেমসের নিয়মের কারণেই। 

কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, নকআউটের কোনো ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলে যে দল র‌্যাংকিংয়ে আগে, তারাই পরের পর্বে যাবে। ভারত এই প্রতিযোগিতায় শীর্ষ বাছাই দল হিসাবে খেলছে। টি-২০ বিশ্ব র‍্যাংকিংয়ে তারা আছে চতুর্থ স্থানে। আর প্রতিপক্ষ মালয়েশিয়া আছে ২৭তম স্থানে। যার কারণে সেমিতে জায়গা করে নেয় ভারত।  

Advertisement

একই সম্ভাবনা আছে বাংলাদেশ নারী দলেরও। টুর্নামেন্টের চতুর্থ শীর্ষ বাছাই হিসেবে খেলবে টাইগ্রেসরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হংকং। কোন কারণে ম্যাচ পরিত্যক্ত হলে, বাংলাদেশই চলে যাবে সেমিতে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!