ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ আফ্রিকায় বাস- লরি সংঘর্ষে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩
দক্ষিণ আফ্রিকায় বাস- লরি সংঘর্ষে নিহত ২০
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) জিম্বাবুয়ের সীমান্তে মুসিয়ান গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই খনি শ্রমিক।

দক্ষিণ আফ্রিকার পরিবহণ কর্মকর্তা ভঙ্গানি চাউকে বলেন, ‘দেশের অন্যতম বৃহত্তম হীরার খনি ভেনেটিয়ার কর্মীরা দুর্ঘটনার কবলে পড়েন। খনি থেকে ২৫ কিলোমিটার দূরে একটি লরির সঙ্গে সংঘর্ষ হয় তাদের বহন করা বাসটির। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।’

Advertisement

আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার সড়ক যোগাযোগ বেশ উন্নত। তারপরও দেশটিতে সড়ক দুর্ঘটনার হার কম না।

বতসোয়ানা এবং জিম্বাবুয়ের সীমান্তের কাছে অবস্থিত ভেনেটিয়া খনিটি ৩০ বছরেরও বেশি সময় ধরে ডি বিয়ার্স নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। খনিটিতে ৪ হাজার ৩০০ জনের বেশি কর্মী কাজ করেন। দক্ষিণ আফ্রিকা প্রতি বছর যে পরিমাণ হীরা উৎপাদন করে তার ৪০ শতাংশই আসে এই খনি থেকে।

সূত্র: এএফপি, ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!