ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্লেন, আহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৩
অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্লেন, আহত ৩
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইতে বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেছে একটি ব্যক্তিগত প্লেন। এটিতে পাঁচজন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। ঘটনার পরই তাদের উদ্ধার করা হয়েছে।

যাত্রীদের মধ্যে তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্লেনটি বিশাখাপত্তনম থেকে মুম্বাইয়ে গিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরে নামার সময় সমস্যায় পড়েন পাইলট। কারণ বৃষ্টিতে রানওয়ে পিচ্ছিল হয়ে গিয়েছিল। দৃশ্যমানতাও কমে এসেছিল। ফলে অবতরণের সময় প্লেনটি ছিটকে পাশে চলে যায়।  পরে দমকল ও বিমানবন্দরের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও যাত্রীদের উদ্ধার করে।

Advertisement

দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল জানিয়েছেন, বিশাখাপত্তনম থেকে মুম্বাইগামী প্লেনটি মুম্বাই বিমানবন্দরের ২৭ নম্বর রানওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। কারণ অবতরণের এটির চাকা ঘুরে যায়। সে সময় ভারী বৃষ্টি চলছিল। দৃশ্যমানতাও কমে ৭০০ মিটারে নেমে এসেছিল।

ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জানা গেছে, প্লেনটির মালিকানা রয়েছে দিলীপ বিল্ডকন নামে একটি সংস্থার। এ ঘটনার পর মুম্বাই বিমানবন্দরে কিছুক্ষণের জন্য সার্ভিস বন্ধ রাখা হয়।

সূত্র: এএনআই

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!