ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নরওয়েতে অবৈধ ঘোষণা হতে পারে প্রায় ৮০০টি বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৩
নরওয়েতে অবৈধ ঘোষণা হতে পারে প্রায় ৮০০টি বিয়ে
ছবি: প্রতীকী

ইউরোপের দেশ নরওয়ের মেথডিস্ট চার্চে গত ৩০ বছর ধরে অনুষ্ঠিত প্রায় ৮০০টি বিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছে।

দেশটির টিভি চ্যানেল এনআরকে’র প্রতিবেদন অনুযায়ী, মেথডিস্ট চার্চ কর্তৃপক্ষ বিয়ের শাস্ত্রীয় আচারপালনসহ পাদ্রীর শব্দচয়নে ব্যাপক পরিবর্তন করেছে। এছাড়া ১৯৯১ সাল থেকে বিয়ের কাজ সম্পন্ন করতে চার্চ কতৃপক্ষ অপ্রচলিত বিধিবদ্ধ উপাসনার রীতি অনুসরণ করেছে যা নরওয়েজিয়ান আইন মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত নয়।

এদিকে এসব অভিযোগ চার্চ কতৃপক্ষ স্বীকার করেছে এবং অবৈধ বিয়ের সংখ্যাটিও যে ৮০০ সে ব্যাপারেও তারা একমত হয়েছে।

Advertisement

নরওয়েজিয়ান সংবাদপত্র দাগেন এ ব্যাপারে সংবাদ প্রকাশ করে বলেছে, যেসব নরওয়েজিয়ান দম্পতি স্বামী-স্ত্রী হিসেবে অনেক বছর ধরে সংসার করছেন,তারা এখন হঠাৎ জানতে পারলেন তাদের বিয়ে নরওয়ের আইন অনুসারে বৈধ নয় এবং সেই সাথে তাদের বিয়ের রেজিষ্ট্রেশনও বাতিল হতে পারে।

নরওয়েজিয়ান পারিবারিক অধিদপ্তর, বুফডির বিভাগীয় প্রধান মারিজা রোজেনকভিস্ট জানিয়েছেন, রাষ্ট্র কতৃক অনুমোদিত আচার-অনুষ্ঠান এবং আইনগত রীতির বাইরে গিয়ে দম্পতিদের বিয়ে করানোর পরিণতি হিসেবে দীর্ঘদিনের সংসার করা দম্পত্তিরা স্বামী-স্ত্রী হিসেবে তাদের রাষ্ট্রীয় পদমর্যাদা এবং সনদ হারাবে এবং তারা কখনোই ‘বিবাহ করেননি’ বলে ঘোষনা দিতে পারে রাষ্ট্র।

দেশটির আইন বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

সূত্র: সুইডেন পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: নরওয়ে বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!