সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানা গেছে।
এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, পর্দা দিয়ে পৃথক করা একটি হলে রাতের খাবার খাচ্ছিলেন বিয়েতে আসা অতিথিরা। সেখানে হঠাৎ একটি লোক এসে এক লোকের মাথা থেকে টুপি ফেলে দেয়। এরপর থেকে শুরু হয় মারামারি ও চেয়ার ছোড়াছুড়ি।
.png)
ভিডিওটির ক্যাপশনে বলা হয়, বিরিয়ানিতে মাংস কম পাওয়ায় মারামারি। তবে মাংস কম পাওয়ায় এ মারামারি হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ভিডিওর পোস্টে একজন কমেন্টে লেখেন, পর্যাপ্ত মাংস না পেলে আমিও বিরক্ত হই। আরেকজন লেখেন, অনেক মারামারি হচ্ছে। এটি দেখতে আরও বড় স্ক্রিন দরকার।