ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কেঁপে উঠলো ত্রিপুরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৯, ৯ সেপ্টেম্বর ২০২৩
ভূমিকম্পে কেঁপে উঠলো ত্রিপুরা
ভূমিকম্প - প্রতীকী ছবি

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় আঘাত হেনেছে ৪ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প।

শনিবার (৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে বলে ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানিয়েছে।

রাজ্যের ধর্মনগর শহর থেকে ৭২ কিলোমিটার উত্তরপূর্বের ৪৩ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে।

Advertisement

এদিকে ত্রিপুরায় আঘাত হানা ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের সিলেট জেলাও। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এনসিএস-এর তথ্যানুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তি ছিলো ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪৩ কিলোমিটার গভীরে।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!