ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্লেনের পাখায় কেবিন ক্রুদের নাচানাচি, ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৫, ৩০ আগস্ট ২০২৩
প্লেনের পাখায় কেবিন ক্রুদের নাচানাচি, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

প্লেনের পাখায় নাচানাচি করছেন কেবিন ক্ররা। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ঘটনার তদন্ত শুরু করেছে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ নিয়ে বেশ ক্ষোভ প্রকাশ করেছে। বোয়িং ৭৭৭ বিমানের পাখায় নাচানাচির সময় ছবিও তুলেছেন তারা। বিমানবন্দরের টার্মিনালে অপেক্ষারত এক যাত্রী ওই ঘটনা ভিডিও করেন। সামাজিক মাধ্যমে তা প্রকাশ হতে না হতেই রীতিমত ভাইরাল হয়ে গেছে।

প্রথমে দেখা যায় এক নারী ক্র বিমানের পাখায় নাচানাচি করছেন। এর কিছুক্ষণ পর অপর এক পুরুষ ক্রু সদস্যও বেরিয়ে আসেন এবং তাকেও নাচতে দেখা যায়।

পুরুষ যে কেবিন ক্রুকে দেখা গেছে, ধারণা করা হচ্ছে তিনি একজন সিনিয়র কেবিন প্রধান। বিমানের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে দুই ক্রু সদস্যদের ছবি তোলার জন্যও বিভিন্ন অঙ্গভঙ্গি করতে দেখা গেছে।

Advertisement

চলতি মাসের শুরুর দিকের এই ঘটনা সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ ছড়িয়ে পড়েছে। এই ঘটনার কারণে সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ব্যবস্থাপনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সংস্থাটির মুখপাত্র মাইকেল পেলজার বলেন, ভিডিওতে যেটা হাস্যরসাত্মক মনে হচ্ছে তা জীবনের জন্য হুমকিস্বরুপ ছিল। বোয়িং ৭৭৭-এর পাখাগুলো প্রায় পাঁচ মিটার (১৬.৪ ফুট) উঁচু। এমন উচ্চতা থেকে নিচে পড়ে গেলে সেটা তাদের জন্য রীতিমত ধ্বংসাত্মক হতে পারতো।

তিনি আরো বলেন, শুধুমাত্র জরুরি কোনো মুহূর্তে যেমন কোনো দুর্ঘটনা, বিস্ফোরণ এ ধরনের ঘটনায় ক্রু সদস্যদের বিমানের পাখায় ওঠার অনুমতি আছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!