ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ডাকাতির রিপোর্ট করতে গিয়ে ছিনতাইয়ের শিকার সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৭, ২৯ আগস্ট ২০২৩
ডাকাতির রিপোর্ট করতে গিয়ে ছিনতাইয়ের শিকার সাংবাদিক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি টিভি চ্যানেলের একজন সাংবাদিক সাম্প্রতিক সময়ের এক সশস্ত্র ডাকাতির বিষয়ে রিপোর্ট করতে গিয়ে নিজেই ছিনতাইয়ের শিকার হয়েছেন। 

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই সাংবাদিককে বন্দুক দেখিয়ে তার সাথে থাকা জিনিসপত্র নিয়ে যায় ছিনতাইকারীরা। তবে এই ঘটনায় কেউ আহত হননি।

শিকাগো পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে একজন সংবাদকর্মী এবং একজন ফটোসাংবাদিক শুট করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় একটি কালো এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল) গাড়ি এবং একটি ধূসর রঙের সেডান তাদের সামনে গিয়ে থামে। এরপর গাড়িগুলো থেকে মাস্ক পরা তিনজন বেরিয়ে এসে তাদের দিকে বন্দুক তাক করেন এবং তাদের কাছে থাকা জিনিসপত্রসহ ভিডিও ক্যামেরাটি ছিনিয়ে নেন।

Advertisement

সাংবাদিকরা ছিনতাইকারীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন এবং গোয়েন্দারা বিষয়টি তদন্ত করছেন।

জানা গেছে, এই দুই সাংবাদিক রোববার রাতে ওই একই স্থানে ঘটা এক মহিলার গাড়ি ডাকাতিসহ শহর জুড়ে একের পর এক সশস্ত্র ডাকাতির ঘটনা নিয়ে প্রতিবেদন তৈরি করতে সেখানে উপস্থিত হয়েছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!