ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লোডশেডিংয়ে বিপর্যস্ত বাগদাদ, তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪২, ১৩ আগস্ট ২০২৩
লোডশেডিংয়ে বিপর্যস্ত বাগদাদ, তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস
ছবি: সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদের তাপমাত্রা শনিবার বিকেলে ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা জুলাই মাসে গড়ে ৪৫ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল।

সোমবার পর্যন্ত তাপমাত্রা আরো বাড়ার পূর্ভাবাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদফতর।

এছাড়া ঘন ঘন লোডশেডিং হওয়ায় দেশটির নাগরিকরা সমস্যায় পড়ছে। বাগদাদে জাতীয় গ্রিড থেকে মাত্র ৩ থেকে ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

Advertisement

বাগদাদের লোকেরা অর্থের বিনিময়ে আশপাশের জেনারেটর থেকে বিদ্যুৎ নিচ্ছে। তবে নিম্ন আয়ের পরিবারগুলো এই পরিষেবা থেকে উপকৃত হতে পারে না।

মধ্য বাগদাদের আলাভি স্ট্রিটে পথচারীদের কাছে পানি বিক্রি করেন সেত্তার আলী। তিনি বলেন, ‘এখন খুব গরম। বাড়িতে বিদ্যুৎ নেই। আমি আমার মুখে পানি ছিটিয়ে দিই ঠাণ্ডা হওয়ার জন্য।’

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!