সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তাপমাত্রা ৪৮ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। এছাড়া রিয়াদের পশ্চিম এবং দক্ষিণাঞ্চলীয় এলাকায় তাপমাত্রা ৪৬ থেকে ৪৮ ডিগ্রি থাকবে।
এমন পরিস্থিতিতে সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয় জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে। হিটওয়েভ নিয়ে সতর্ক করার পাশাপাশি সকাল ১১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাইরে কাজ করতে নিষেধ করা হয়েছে।
.png)
চলতি সপ্তাহে সৌদি আরবের তাপমাত্রা অনেক বেশি। যা ৪৫ থেকে ৪৯ ডিগ্রির মধ্যে ওঠা নামা করেছে। আল আহসাতে তাপমাত্রা ৪৯ ডিগ্রিতে পৌঁছেছে। অন্যদিকে দামমামের তাপমাত্রা ৪৮ ডিগ্রিতে রয়েছে।
সৌদির আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ওয়াদি আল-দাওয়াশিল এবং শাহরোরাতে তাপমাত্র ৪৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে জেদ্দা এবং কাইসুমাহতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি রেকর্ড করা হয়।
বিজ্ঞানীরা জানিয়েছেন, চলতি বছরের জুলাইতে বিশ্বের তাপমাত্রা বিগত দিনের রেকর্ডকে ছাড়িয়েছে। এদিকে জাতিসংঘের মহাসচিব জানিয়েছেন, গ্লোবাল ওয়ারমিং যুগের সমাপ্তি হয়েছে, বিশ্ব এখন গ্লোবাল বয়েলিংয়ের যুগে প্রবেশ করেছে।