ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান-আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৪, ৬ আগস্ট ২০২৩
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত-পাকিস্তান-আফগানিস্তান
ফাইল ফটো

ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে একসঙ্গে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে ভারত-পাকিস্তান ও আফগানিস্তানে এই ভূমিকম্প হয়। তবে ভূমিকম্পে এখনও কোনো দেশেই হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সিসমোলজি সেন্টারের পরিচালক জেএল গৌতম বলেন, জম্মু এবং কাশ্মির, পাঞ্জাব, দিল্লি এবং উত্তর ভারতের বেশ কিছু এলাকায় কম্পণ অনুভূত হয়েছে। হিন্দুকুশের ভূপৃষ্ঠের গভীরে ইউরেশিয়ান ও ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগ স্থলে এই ভূমিকম্পের উৎপত্তি ঘটেছে বলে আমরা ধারণা করছি।

জিও নিউজ জানায়, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার এবং আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ার বেশ কিছু জেলায় কম্পন অনুভূত হয়েছে।

এছাড়া হিন্দুকুশ সংলগ্ন আফগানিস্তানের অঞ্চলগুলোতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ঠিক কোন কোন এলাকায় কম্পন বেশি অনুভূত হয়েছে সেটি জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ভূমিকম্প
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!