ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে আবারো কাঁপলো জম্মু-কাশ্মীর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ৫ আগস্ট ২০২৩
ভূমিকম্পে আবারো কাঁপলো জম্মু-কাশ্মীর
ছবি: সংগৃহীত

আবারো ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাত দিয়ে সংবাদমাধ্যম এএনআই এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, শনিবার সকাল ৮টা ৩৬ মিনিটে কম্পন অনুভূত হয়। তবে এতে হতাহতের কোনো খবর নেই। এর আগে, গত জুলাই মাসে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে সে বার কম্পনের তীব্রতা ছিল ৪.৯। জুন মাসে ডোডায় ১২টি কম্পন অনুভূত হয়েছে। গত ১৩ জুন ওই জেলায় কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের তীব্রতা ছিল ৫ দশমিক ৪। সে বার কম্পনে জেলায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল।

গত বৃহস্পতিবার ভোরে ভূমিকম্প হয়েছিল আন্দামান দ্বীপপুঞ্জে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪ দশমিক ৩। কিছু দিন আগে, কম্পন অনুভূত হয়েছিল রাজস্থানে। দিল্লি-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশেও কম্পন অনুভূত হয়। দিল্লি ছাড়াও এই কম্পন অনুভূত হয়েছিল পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরেও।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!